ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ কষ্টসাধ্য হলেও সম্ভব


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২১-৬-২০২২ বিকাল ৬:০

দুই নদীর মোহনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কষ্টসাধ্য হলেও, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ সম্ভব বলে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মোঃ আবদুল হামিদ-কে জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।গত ১৯ জুন বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন রবীন্দ্র  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

মহামান্য রাষ্ট্রপতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে জানতে চাইলে, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রগতি, পড়াশোনা এবং যেভাবে কাজ চলছে সেই বিষয়টি মহামান্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও পড়াশোনার বিষয়ে অবগত হয়ে মহামান্য রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং রবি উপাচার্যকে বলেন,

যদিও দুই নদীর মোহনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ কষ্টসাধ্য তারপরও আপনি পারবেন বলে আমি মনে করি। মহামান্য রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর বলেন, দুই নদীর মোহনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ কষ্টসাধ্য হলেও আমরা তা পারবো। 

এসময় বঙ্গভবনে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ২২টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী