কিশোরগঞ্জ শরীয়তপুর ফরিদপুর রাজবাড়ীতে চোখ রাঙাচ্ছে বন্যা
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে নতুন করে বন্যা পরিস্থিতি চোখ রাঙাচ্ছে কিশোরগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর ও রাজবাড়ী এলাকায়। অন্যদিকে উত্তরবঙ্গের জেলা লালমনিরহাট, নীলফামারী ও রংপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। ২৪ ঘণ্টার বন্যা পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া সংস্থাসমূহের গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাসের বরাত দিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের অভ্যন্তরে এবং উজানের বিভিন্ন অংশে ভারী বর্ষণের সম্ভাবনা কম। তবে দেশের সকল প্রধান নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে, অপরদিকে কিশোরগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এই সময় লালমনিরহাট, নীলফামারী, রংপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। স্থিতিশীল থাকবে কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতিও। অপরদিকে বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে। নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে শরীয়তপুর, ফরিদপুর ও রাজবাড়ী জেলার নিম্নাঞ্চলে।
ভারতের মেঘালয়ের চেরিপুঞ্জিতে রেকর্ড বৃষ্টির ফলে গত বৃহস্পতিবার (১৬ জুন) রাত থেকে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট ও সুনামগঞ্জ। এত ভয়াবহ বন্যা ওই অঞ্চলে কেউ কোনোদিন দেখেছে নবলে স্মরণ করতে পারছেন না স্থানীয়রা। হঠাৎই নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে যায় হাজার হাজার পশুপাখি। ক্ষতিগ্রস্ত হয় ফসলের মাঠ। এ পর্যন্ত বেশ কয়েকজনের লাশ উদ্ধারের তথ্যও পাওয়া গেছে। পরে সুনামগঞ্জ ও সিলেটের পানি নামতে শুরু করলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় হবিগঞ্জে।
গতকাল মঙ্গলবার (২১ জুন) বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হেলিকপ্টারে নেত্রকোনা ও সুনামগঞ্জ ঘুরে দেখেন। পরে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় বন্যায় করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
জামান / জামান
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত