জবিতে প্রকাশ্যে ছাত্রীকে শারীরিক হেনস্তার অভিযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবিদ হাসানের বিরুদ্ধে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে এ ঘটনা ঘটে৷ ঘটনায় পরদিন সোমবার ভুক্তভোগী ছাত্রী নিজের নিরাপত্তা ও অভিযুক্তের শাস্তি নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছেন।
সূত্রে জানা যায়, ওই ছাত্রী ও আবিদ হাসানের মধ্যে চলতি বছরের শুরুর দিকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস কাটার পর আবিদ হাসান বিশ্ববিদ্যালয়ের অন্য একটি মেয়ের সাথে আবার প্রেম শুরু করেন। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রী প্রতিবাদ করলে সেখান থেকে তাদের মধ্যে সমস্যা শুরু হয়। পরবর্তীতে অভিযুক্ত আবিদ মুঠোফোনে বিভিন্ন সময় সেই ছাত্রীকে নানান হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন নানান ইস্যুতে, যার অডিও রেকর্ড এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
এরই জের ধরে গত রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে প্রকাশ্যে ওই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন আবিদ। প্রত্যক্ষদর্শীদের চোখেও সম্পূর্ণ বিষয়টি ধরা পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি দ্বিতীয় গেটের অপর প্রান্তে দাঁড়িয়েছিলাম। এক সময় খেয়াল করি কথা কাটাকাটির একপর্যায়ে আবিদ তাকে (ভুক্তভোগী ছাত্রী) গায়ে জোরে ধাক্কা মারেন৷ আমি দৌড়ে সেখানে গেলে আবিদ সেখান থেকে চলে যান।
এদিকে, প্রকাশ্যে হেনস্তা ও বিভিন্ন সময়ে হুমকি-ধমকির ফলে শঙ্কাবোধ করছেন ওই ছাত্রী। এ ঘটনায় অভিযুক্তের যথাযথ শাস্তি দাবি করে তিনি বলেন, আমি চাই আমার মতো আর কোনো মেয়ের সাথে সে যেন এমন করতে না পারে৷ এজন্য উপযুক্ত ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি৷ না হলে সে পার পেয়ে যাবে এবং ভবিষ্যতে আরো অনেকের সাথেই এসব করবে।
ভুক্তভোগী ওই ছাত্রী আরো বলেন, আবিদ ও তার বন্ধু ইফতেখার আহমেদ রিয়াদ আমাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা ও হুমকি দিয়েছে এবং এখনো দিচ্ছে, যেন বিষয়টি নিয়ে না আগাই কিংবা অভিযোগ তুলে ফেলি। আমি সবার সহযোগিতা চাই।
তবে অভিযুক্ত আবিদ হাসানের মুঠোফোনে একাধিকার ফোন দেয়া হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে ইফতেখার আহমেদ রিয়াদ বলেন, আমি চাই প্রকৃত দোষীর বিচার হোক। তবে বিনা কারণে যেন কেউ হেয়প্রতিপন্ন বা ভুক্তভোগী না হয়। শুরুর দিকেই আমি তাদের মধ্যকার সমস্যাগুলো শিক্ষকদের মাধ্যমে সমাধান করতে বলেছিলাম৷ এতটুকুই। কোনো হুমকি বা প্রভাবিত করার চেষ্টা করিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ওই ছাত্রীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে৷ বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে আমার কাছে আবেদন পাঠাবে ৷ তদন্ত করে যেটা পাওয়া যাবে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied