ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ৩:৫

২০২২-২৩ অর্থবছরের জন্য সংসদে উত্থাপিত বাজেট বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় অর্থনীতি ক্লাবের উদ্দ্যোগে বুধবার (২২ জুন) বেলা ১১টায় বিভাগের করিডরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাবের সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ। প্রধান আলোচক হিসেবে বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিল পাঠান এবং বিশেষ আলোচক হিসেবে প্রভাষক ড. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সানজিদ আহমেদ সজীব ও সিফাত জাহান আইভি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বাজেট বিষয়ক বক্তব্য প্রদান করেন- বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিল মো. মোমিন ও মো. নাহিদ হাসান অন্তর, তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিনা সুলতানা অমি ও ফুয়াদ হাসান, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. খাইরুল ইসলাম এবং প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নাহিদ হাসান।

আলোচনায় বক্তারা বাজেট সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সাথে বিভিন্ন খাতে যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেগুলোর সমালোচনা ও পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন দেশের বাজেটের সঙ্গে  প্রস্তাবিত বাজেটের তুলনামূলক পার্থক্য তুলে ধরেন বক্তারা।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ