ত্রাণ নিয়ে সিলেটে ছুটে গেলেন মাহি
ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন পার করছেন। পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, পর্যাপ্ত সহযোগিতা করতেও হিমশিম খাচ্ছে প্রশাসন। এমন পরিস্থিতিতে সরকার, স্থানীয় প্রশাসনের পাশাপাশি বহু মানুষ ব্যক্তিগত উদ্যোগে বানভাসি মানুষকে সহায়তা দিচ্ছেন। দেশের তারকারাও এগিয়ে এসেছেন এই দুর্যোগ মোকাবিলায়।
কদিন আগে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া সরকার মাহি সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। নায়িকা জানিয়েছিলেন, শিগগিরই ত্রাণ সহায়তা নিয়ে সিলেটে যাবেন। এবার সেই কথা রাখলেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাহি। সঙ্গে আছেন তার স্বামী রাকিব সরকারসহ একটি টিম। সিলেটে রওনা দেওয়ার আগে মানবিক মুহূর্তটাকে ধরে রাখতে সবাই মিলে ছবিও তুলেছেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে নায়িকা লেখেন, ‘আমরা যাচ্ছি।’ ছবিতে দেখা যাচ্ছে একটি ব্যানার ধরে আছেন মাহি, তার স্বামী রাকিব সরকারসহ অন্যরা। ব্যানারে লেখা রয়েছে-‘সিলেট বন্যার্তদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।’ ব্যানারের নিচে লেখা-‘মোঃ রাকিব সরকার, সদস্য ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।’
মাহির স্বামী রাকিব সরকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যানারের লেখা দেখে বোঝা যাচ্ছে, দলের পক্ষ থেকেই এই ত্রাণ সহায়তা নিয়ে সিলেটে যাচ্ছেন তারা।
এ বিষয়ে মাহির স্বামী রাকিক সরকার বলেন, ‘ক্ষুদ্র আয়োজনে আমরা বানভাসিদের জন্য শুকনো খাবার নিয়ে যাচ্ছি সুনামগঞ্জে। জেলার যেসব গ্রামে এখনো ত্রাণ পৌঁছায়নি, সেসব স্থানে নিজ হাতে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করেছি। আপাতত আমরা পাঁচ হাজার বানভাসি মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছি।’ সবাইকে নিজ নিজ জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোরও অনুরোধ জানান তিনি।
এমএসএম / এমএসএম
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই