এবার ‘পদ্মা সেতু’ নিয়ে নকশীকাঁথার গান
আগামীকাল ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে অনেক স্বপ্ন ও গৌরবের ‘পদ্মা সেতু’। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে খুলে যাচ্ছে সেতুটি। ১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসার এই সেতুকে ঘিরে চলছে নানান আয়োজন। তৈরি হচ্ছে নতুন নতুন গানও।
এবার এই সেতু নিয়ে গান করেছে ব্যান্ড ‘নকশীকাঁথা’। গতকাল ২৩ জুন তাদের ফেসবুক পেজে গানটির ভিডিও উন্মুক্ত করা হয়েছে। এর কথা ও সুর করেছেন ব্যান্ডের গায়ক সাজেদ ফাতেমী। সংগীতায়োজনে ব্যান্ডের অন্যতম সদস্য রোমেল হাসান।
গানটি নিয়ে ‘নকশীকাঁথা’ বলছে, “জননেত্রী শেখ হাসিনা তথা দেশের এক অনন্য অর্জন পদ্মা সেতু। দেশের ইতিহাসে নতুন এ মাইলফলকের সাক্ষী হতে চেয়েছে ‘নকশীকাঁথা’। তাই পদ্মা সেতু নিয়ে তৈরি করেছে বিশেষ গান।”
তারা আরও জানায়, ‘এই গানে জনতার চাওয়ার প্রতিফলন আছে। আছে সম্ভাবনার কথা। জননেত্রীকে নিয়ে পরিমিত স্তুতিও আছে। আশা করি আপনাদের ভালো লাগবে।’
গানটি তৈরিতে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিককেও ধন্যবাদ জানিয়েছে এই ব্যান্ড।
এমএসএম / এমএসএম
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা