ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

'আজকে আমার মন ভালো নেই' লিখে বিপাকে জবি শিক্ষার্থী


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৪-৬-২০২২ বিকাল ৫:২৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে 'স্যার আজকে আমার মন ভালো নেই' লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। বিষয়টি হাসিঠাট্টা ও তামাশায় পরিণত হয়েছে। এজন্য  ওই ছাত্রকে বিভাগেও তলব করা হয়েছে।
 
জানা গেছে, মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত একটি উত্তরপত্র নিয়ে যান সেই শিক্ষার্থী। পরে বুধবার রাতে ওই উত্তরপত্রে ‘আজকে আমার মন ভালো নেই’ লিখে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি। তারপর বিষয়টি সব জায়গায় ভাইরাল হয়ে যায়। পরে ওই শিক্ষার্থী পোস্টটি ডিলিট দিয়ে দেন। 
 
এ বিষয়ে ওই শিক্ষার্থী জানিয়েছেন, তিনি এ নিয়ে তার টাইমলাইনে ফানি পোস্ট দিয়েছেন। পরে বুঝতে পেরে তিনি পোস্টটি ডিলিট দিয়ে দেন। তিনি বুঝতে পারেননি বিষয়টি এরকম ভাইরাল হয়ে যাবে। ইনভিজিলেটরের স্বাক্ষর আমি করেছি।
 
এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা পরিষ্কারভাবে এখনো কিছু জানি না। ওই শিক্ষার্থীকে রোবার বিশ্ববিদ্যালয়ে এসে দেখা করতে বলা হয়েছে। তখন আমরা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ জেনে পরবর্তী পদক্ষেপ নেব। ভাইরাল হওয়া অতিরিক্ত উত্তরপত্রে ইনভিজিলেটর স্বাক্ষরটি ইংরেজি বিভাগের কোনো শিক্ষকের নয় বলে জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান। 
 
বিষয়টি গুরুতর অপরাধ হলে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আমরা বহিষ্কার করতে পারি না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে আমরা বিষয়টি নিয়ে রোববার ওই শিক্ষার্থীর সাথে কথা বলে সিদ্ধান্ত দেব।  
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনো কিছু জানি না। 
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে বিভাগ যা বলবে তাই হবে। তাছাড়া উত্তরপত্রটি আমি দেখিনি। তাই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। 

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে