ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবিতে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৪-৬-২০২২ রাত ৮:৪৩
জগন্নাথ বিশ্বিবিদ্যালয়ে (জবি) সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
 
শুক্রবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ২১৫ নম্বর কক্ষে কর্মশালাটি সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।
 
কর্মশালায় সংবাদের উপাদান ও পারিপার্শ্বিকতা বিষয়ে  করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, মোবাইল জার্নালিজম ও পারিপার্শ্বিকতা নিয়ে আলোচনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক  জুবায়ের রহমান চৌধুরী, ক্যাম্পাস সাংবাদিকতায় চলতে ফিরতে শেখা নিয়ে আলোচনা করেন নগদ মোবাইল ব্যাংকিংয়ের জনসংযোগ কর্মকর্তা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমরান আহমেদ অপু এবং সাংবাদিকতার মৌলিক ধারণা ও নগর সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শেখ আবু রাইহান সিদ্দিকী।
 
অনুষ্ঠান শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২২ সালের সাংবাদিক পুরস্কার প্রদান করা হয়৷ সেরা প্রতিবেদক হিসেবে নিউজবাংলা টুয়েন্টিফোরের মেহেরাবুল ইসলাম সৌদিপ, বিশেষ প্রতিবেদক হিসেবে এনটিভি অনললাইনের আহনাফ তাহমিদ ফাইয়াজ
অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে দৈনিক সকালের সময়ের ইউছুব ওসমান এবং সর্বোচ্চ সংখ্যক প্রতিবেদনের জিন্য অনুপম মল্লিক আদিত্য কে পুরস্কৃত করা হয়।
 
প্রশিক্ষণ কর্মশালায় জবি প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেন সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে