ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে 'ওবিই কারিকুলাম প্রিপারেশন ফর আর্টস ফ্যাকাল্টি' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২২ দুপুর ১:৫৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কলা অনুষদের জন্য আউটকাম বেসড্ এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রিপারেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সেমিনার কক্ষে কর্মশালাটি শুরু হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া।

আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মহব্বত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সরওয়ার জাহান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, উচ্চশিক্ষাক্ষেত্রে পাঠদানের জন্য ওবিই কারিকুলামের বিকল্প নেই। 

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। ওবিই কারিকুলামের আলোকে আমাদের পাঠ্যক্রম ঢেলে সাজাতে হবে। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে যেমন সঠিক পরিকল্পনা ও কার্যসূচি লাগে, তেমনি শিক্ষার ক্ষেত্রেও আমরা লক্ষ্য নির্ধারণ করব এবং সে অনুযায়ী কাজ করব।

তিনি আরো বলেন, পঠন-পাঠনে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া থাকতে হবে।  শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে হবে। আমরা সামনের সারিতে থাকতে চাই।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ