প্রেমের কথা স্বীকার করলেন সন্দীপ্তা
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন নতুন প্রেমে মজেছেন। এ গুঞ্জন কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে তিনি নিজেই স্বীকার করে নিলেন। প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে জানান দিলেন, ‘গল্প হলেও সত্যি’।
সন্দীপ্তার প্রেমিকের নাম সৌম্য মুখার্জি। তিনি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। কয়েক মাস ধরেই তারা দু’জন সম্পর্কে জড়িয়ে আছেন।
প্রেমের কথা স্বীকার করে ভারতীয় গণমাধ্যমকে সন্দীপ্তা বলেন, ‘এক বন্ধুর মিউজিক ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে গিয়ে সৌম্যর সঙ্গে দেখা হয়। এটি প্রায় বছরখানেক আগের ঘটনা। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। আমি ও সৌম্য গত কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছি।’আপাতত প্রেমেই ডুবে আছেন সন্দীপ্তা ও সৌম্য। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না। সন্দীপ্তা জানালেন, বিয়ের পরিকল্পনা করলে তা সবাইকে জানাবেন।
এর আগে অভিনেতা রাহুল ব্যনার্জির সঙ্গে প্রেম ছিল সন্দীপ্তার। তারা দীর্ঘদিন সম্পর্কে লিপ্ত ছিলেন। একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। একে-অপরের পারিবারিক আয়োজনেও উপস্থিত থাকতেন। যদিও সম্পর্ক নিয়ে সরাসরি তেমন কিছুই বলতেন না। তবে সেই সম্পর্কের ইতি ঘটেছে অনেক আগেই।
রাহুল পর্বের ইতি টেনে সৌম্যের সঙ্গে মনের লেনাদেনা করছেন সন্দীপ্তা। কিছুদিন আগে প্রেমিকের সঙ্গে ফিলিপাইন থেকে ঘুরে এসেছেন অভিনেত্রী।
এমএসএম / এমএসএম
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’