শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইবিতে হল বন্ধের তারিখ পরিবর্তন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হল বন্ধের তারিখ পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এর আগে ঈদুল আজহার ছুটি শুরুর দুদিন আগেই হল ছাড়ার নির্দেশ দিয়ে গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ, যেখানে ২ জুলাই ক্যাম্পাস বন্ধ হলেও ৩০ জুন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে হল বন্ধের তারিখ পেছানোর দাবিতে গতকাল রোববার (২৬ জুন) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র-ছাত্রীরা। একই দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরব ছিলেন শিক্ষার্থীরা।
অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ সোমবার হল বন্ধের তারিখ পরিবর্তন করে পুনরায় বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২ জুলাই শনিবার থেকে ১৬ জুলাই শনিবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ফলে আগামী ৩০ জুন বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২ জুলাই শনিবার সকাল ১০টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। আগামী ১৫ জুলাই শুক্রবার হলসমূহ পুনরায় খুলে দেয়া হবে। সেদিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট