ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নোবিপ্রবি নীল দলের আনন্দ র‍্যালি


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৭-৬-২০২২ রাত ১০:৪৩
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনন্দ র‌্যালি করেছে নোবিপ্রবি নীল দল। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে তারা এ র‌্যালি বের করে। সোমবার (২৭ জুন) দুপুর ২টার দিকে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষকবৃন্দ এ র‌্যালি বের করে।
 
উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দূর্বার, সময় এসেছে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার " স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বের হওয়া আনন্দ র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ভার্স্কয প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। 
 
নোবিপ্রবি নীল দলের সভাপতি ড. আনিসুজ্জামান রিমন এবং সাধারণ সম্পাদক ড. রফিক ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক ড. ফিরোজ আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আওয়ামী পন্থী শিক্ষকবৃন্দ। 
 
র‌্যালি শেষে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানোর মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নোবিপ্রবি নীল দল। 

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?