হলের কাঁঠাল খাওয়ায় নোবিপ্রবির ২ ছাত্রীকে শোকজ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের দুই শিক্ষার্থীকে হলের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খাওয়ায় কারণ দর্শানোর নোটিস দিয়েছে হল কর্তৃপক্ষ। বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ ড. গাজী মো. মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুন সকাল ১০টার দিকে হলের অভ্যন্তরের কাঁঠাল গাছ থেকে বিনা অনুমতিতে কাঁঠাল ছিঁড়ে বস্তাবন্দি করে নিয়ে যায়। এর আগেও গাছ থেকে কাঁঠাল, কামরাঙ্গা, পেয়ারা হারিয়ে গেছে। কিন্তু কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গাছে উঠে কাঁঠাল পাড়ার সময় গাছ থেকে পড়ে বড় ধরনের দুর্ঘটনা কিংবা জীবননাশেরও আশঙ্কা ছিল। এতে বিশ্ববিদ্যালয় কিংবা হল কর্তৃপক্ষ বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারত। এ ঘটনার ব্যাখ্যা হল অফিসে লিখিতভাবে জমা দেয়ার নির্দেশ দেয়া হলো।
এমন নোটিসে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য। এরমধ্যে ফলগাছ থেকে কাঁঠাল পাড়ায় নোটিস দেয়ায় আমরা লজ্জিত। আমাদের কিছু বলার ভাষা নেই। যদি শিক্ষার্থীরাই ফল না খায়, তবে কে খাবে এসব ফল?
এ বিষয়ে বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ গাজী মোহাম্মদ মহসিন বলেন, ক্যাম্পাসের ফলমূল খাওয়ার অধিকার শিক্ষার্থীদের রয়েছে। আমাদের বললে আমরা তাদের পেড়ে দেব। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়, সেজন্য সতর্কতা অবলম্বন করার জন্য নিষেধ করা হয়েছে।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied