হাজী মোহাম্মদ দানেশের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, তেভাগা আন্দোলনের জনক ও বিশিষ্ট রাজনীতিবিদ কৃষক নেতা মরহুম হাজী মোহাম্মদ দানেশের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। তার নামেই উত্তরবঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নামকরণ করা হয়েছিল। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুন) বেলা ১১টায় দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানসংলগ্ন জামে মসজিদের পাশে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করা হয়।
হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামানের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজসহ অন্য কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে বাদ জোহর হাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ ১৯০০ সালের ২৭ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে তিনি ১৯৩১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৩২ সালে তিনি আইনে ডিগ্রি লাভ করেন এবং দিনাজপুর জেলা আদালত বারে যোগ দেন।
হাজী মোহাম্মদ দানেশ অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা, যিনি ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে তেভাগা আন্দোলনের 'জনক' হিসেবে আখ্যায়িত করা হয়। ১৯৮৬ সালের ২৮ জুন তিনি মৃত্যুবরণ করেন।
এমএসএম / জামান
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির
বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস
গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা
ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে কুবি, শূন্য ক্যাম্পাস পাচ্ছে পূর্ণতা
গণ বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ
পবিপ্রবিতে সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ উপাচার্যের
বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র্যালি
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
পবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের যোগদান
বাকৃবিতে সামুদ্রিক ভূ-দুর্যোগ ও আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি বিষয়ক কর্মশালা
Link Copied