ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আমার নামে মানুষকে নোংরা ছবি পাঠানো হচ্ছে: শ্রীলেখা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২২ বিকাল ৫:৩৭

সোশ্যাল মিডিয়ায় বিপাকে পড়েছেন টলিউডের গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার নামে ইনস্টাগ্রামে পরিচালিত হচ্ছে একটি ভুয়া অ্যাকাউন্ট। সেটি এমনভাবে পরিচালনা করা হচ্ছে যে, সহজে বোঝারও উপায় নেই যে, এটা ভুয়া। বিষয়টি নিয়ে অস্বস্তিতে রয়েছেন অভিনেত্রী।

শ্রীলেখা জানান, তার নাম করে ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মানুষকে নোংরা ছবি পাঠানো হচ্ছে। তাই সবাইকে অনুরোধ করেছেন, যেন ওই অ্যাকাউন্টটিকে রিপোর্ট করেন।

ভুয়া অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট শেয়ার করে শ্রীলেখা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার নাম নিয়ে এই অ্যাকাউন্ট থেকে আমার পরিচিতজনদের ফোন করা হচ্ছে, নোংরা ছবি পাঠানো হচ্ছে। এই অ্যাকাউন্টের নামে রিপোর্ট করুন। কেউ নিশ্চয়ই আমার মানহানি করার চেষ্টা করছে।’

শ্রীলেখার পোস্টে অনেকেই জানিয়েছেন যে, তাদেরকে ওই অ্যাকাউন্ট থেকে মেসেজ-কল করা হয়েছে। তারাও প্রথমে হতভম্ভ হয়ে গিয়েছিলেন। পরে বুঝতে পারেন এটা ভুয়া।

সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় শ্রীলেখা মিত্র। জীবনের নানা সুখ-দুঃখের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, পথপশুদের সাহায্যের জন্য এগিয়ে আসেন ও সাহায্যের কথা বলেন। এছাড়া নিজের সিনেমার প্রচারণাও চালান সমানতালে।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে একটি চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছেন শ্রীলেখা। আবার তার পরিচালিত ‘এবং ছাদ’ নামের একটি শর্টফিল্ম বেঙ্গালুরুতে পুরস্কৃত হয়েছে। এসব আনন্দের মাঝেই পড়লেন ভার্চুয়াল বিপাকে।

এমএসএম / এমএসএম

কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ

জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার

ইরফান-সাদিয়ার এই হাল কেন?

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!

সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি