৬ বছর কাজ করেই অঢেল সম্পত্তির মালিক রাশমিকা
সিনেমায় কাজ করছেন সবে ৬ বছর। এরই মধ্যে অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। পুরো ভারতেই তার পরিচিতি ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।
ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি কিনেছেন রাশমিকা। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি ক্লাস, অডি কিউ থ্রি আর রেঞ্জ রোভারের মতো গাড়িও।
রিয়্যাল এস্টেট ব্যবসাতেও বিনিয়োগ করেছেন বিপুল অর্থ। এছাড়া বেঙ্গালুরুতে তার বর্তমানে একটি বিশাল প্রাসাদ রয়েছে, যেটার মূল্য ৪ কোটি রুপি। মুম্বাইতেও তিনি এক বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে শোনা যাচ্ছে। সবমিলিয়ে রাশমিকার বর্তমান সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি রুপির বেশি।রাশমিকা আত্মপ্রকাশ করেছেন ২০১৬ সালে। কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে রূপালি জগতে নাম লেখান তিনি। এরপর তেলেগু সিনেমায় তার অভিষেক হয় ২০১৮ সালের ‘চালো’ দিয়ে। একই বছর তিনি ‘গীত গোবিন্দম’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। তার মিষ্টি হাসি জয় করে নেয় কোটি দর্শকের মন।
এরপর ‘ইয়াজামানা’, ‘সারিলেরু নিকেব্বারু’, ‘পোগারু’ ও ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মতো সফল সিনেমায় অভিনয় করেছেন রাশমিকা। বর্তমানে তিনি বলিউডেও কাজ করছেন। ইতোমধ্যে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ সিনেমার শুটিং শেষ করেছেন। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’, রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ নামে আরও দুটি প্রজেক্ট রয়েছে তার হাতে।
এমএসএম / এমএসএম
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা