ইবি রোভার স্কাউটের নেতৃত্বে মুসা-ওয়ালীউল্লাহ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের নতুন ইউনিট কাউন্সিল ঘোষণা করা হয়েছে। এতে ‘ক’ ইউনিটের সিনিয়র রোভারমেট রোভার মুসা হাশেমীকে সভাপতি, ‘খ’ ইউনিটের সিনিয়র রোভারমেট রোভার এস এ এইচ ওয়ালীউল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) নবাগত সহচরদের বরণ ও প্রবীণ রোভারদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক রুহুল কে এম সালেহ উক্ত কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন আরএসএল প্রফেসর ড. মো. কামরুল ইসলাম ও প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহ সভাপতি রোভার শাহাব উদ্দিন ওয়াসিম, রোভার মোস্তাহাবিবুল ইসলাম, রোভার শাহিনুর ইসলাম ফিরোজ; যুগ্ম সাধারণ সম্পাদক রোভার মাহমুদুল হাসান, রোভার আব্দুর রাজ্জাক, রোভার তারেক রেজা খান; সাংগঠনিক সম্পাদক রোভার জিয়াউর রহমান; কোষাধ্যক্ষ রোভার দিদারুল ইসলাম রাসেল; শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা গার্ল ইন রোভার শ্যামলী তানজিন অনু; দপ্তর সম্পাদক রোভার আবু তালহা আকাশ, পাঠাগার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গার্ল ইন রোভার কুলসুম আক্তার; তথ্য প্রযুক্তি সম্পাদক রোভার আব্দুল্লাহ আজাদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক রোভার আবির হোসেন; ক্রীড়া সম্পাদক রোভার নিয়ামতুল্লাহ; ছাত্রী বিষয়ক সম্পাদিকা গার্ল ইন রোভার রত্না রানী কুন্ডু।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট