ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ২:৫৩

মানুষের জীবন সর্বদাই অনিশ্চিত। কখন কার সঙ্গে কী ঘটে, তা আগে থেকে কেউই জানে না। এই অনিশ্চিত জীবনের ঘানি টেনেই বেঁচে থাকে সবাই। নতুন দিনের পরিকল্পনা সাজায়, স্বপ্ন দেখে, সেই স্বপ্নের পেছনে ছোটে। কিন্তু ছুটতে ছুটতে হঠাৎ কখন কার দিন ফুরিয়ে যায়, সেটা বোঝার সাধ্য নেই কারোর।

পৃথিবীর নির্মম এই সত্যই যেন মনে করিয়ে দিলেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। নিজের কৃতকর্মের জন্য ক্ষমার পাশাপাশি দোয়াও প্রত্যাশা করেছেন অভিনেত্রী।

প্রভা লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়……। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’প্রভা আরও লিখেছেন, ‘আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা দিন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’

অভিনয় জীবনে প্রভা এখন ব্যস্ত আছেন ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে। সকাল আহমেদের পরিচালনায় নাটকটির প্রচার শুরু হয়েছে গত ৩১ মে থেকে। এতে প্রভার সঙ্গে আরও আছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ

জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার

ইরফান-সাদিয়ার এই হাল কেন?

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!

সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি