ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ৪:৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে রবীন্দ্র কাছারি বাড়ী অডিটরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, যে বিপুল স্বপ্ন নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সে স্বপ্ন পূরণের পথে আপনিও একজন অংশীদার। মহান মুক্তিযুদ্ধের আদর্শ বাঙালি সংস্কৃতি ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্প্রীতি ও সহমর্মিতার দর্শনকে ধারণ করে বর্তমান বিশ্ব পরিস্থিতির উপযোগী পাঠ ও গবেষণার পীঠস্থান হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এক্ষেত্রে বাঙালি জাতিসত্তা নির্মাণের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা নির্মাণে রূপকল্প আমাদের লক্ষ্য পূরণের সারথি বলে রবি উপাচার্য উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের শুদ্ধাচারের উপরে গুরুত্ব আরোপ করে রবি উপাচার্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, কর্মকর্তা ও দুজন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কারে মনোনীত করা হয়। 

এ সময় সন্মানিত অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রেজিস্ট্রার মো. সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

এছাড়াও সাংবাদিক, রাজনীতিবিদ, স্কুল-কলেজের শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী