ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শিক্ষক উৎপলের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে ঢাবির ৫ শিক্ষার্থী


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ২৯-৬-২০২২ বিকাল ৬:২১

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থী। বুধবার (২৯ জুন) বিকেল সোয়া ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পাঁচ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। আমরণ অনশনে বসা পাঁচ শিক্ষার্থী হলেন- নাঈম পারভেজ, মেহেদী হাসান, চৌধুরী শামীম আফফান, তরিকুল ইসলাম এবং মোস্তফা কামাল রনি।

শামীম, তরিকুল ও মোস্তফা ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। তারা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী। অনশনে বসা পাঁচ শিক্ষার্থী বলেন, শিক্ষক উৎপল কুমারের হত্যাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবেন।

অনশনকারীদের একজন নাঈম পারভেজ বলেন, শিক্ষক হলেন জাতি গড়ার কারিগর। এমনই একজন শিক্ষক ছিলেন উৎপল কুমার সরকার। তাকে হত্যা করা হয়েছে। তার হত্যাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

প্রসঙ্গত, গত শনিবার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্র ক্রিকেট স্ট্যাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমারকে বেধড়ক পিটিয়ে আহত করে। সোমবার হাসপাতালে তিনি মারা যান। 

উৎপল কুমার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রের বাবাকে গতকাল মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্ত স্কুলছাত্র এখনো পলাতক। উৎপল কুমার হত্যায় জড়িত ছাত্রকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে