মালয়েশিয়া যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সপরিবারে হজব্রত পালনের লক্ষ্যে ৩০ জুন রোজ বৃহস্পতিবার পবিত্র ভূমি সৌদি আরব গমন উপলক্ষে তার সুস্বাস্থ্য কামনা এবং মহান আল্লাহর দরবারে তার হজের মকবুলিয়ত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া যুবদল।
মালয়েশিয়া যুবদলের সকল মহানগর ও শাখা কমিটিসহ তৃণমূল নেতাকর্মীদের কণ্ঠভোটে নির্বাচিত সভাপতি প্রার্থী ও মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডলের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখার সিনিয়র নেতা শহীদুল্লাহ্ শহীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মালয়েশিয়া যুবদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন নাসির,বিএনপি নেতা জোসেবুল আলম বিপ্লব,মালয়েশিয়া যুবদলের সহ সভাপতি খালিদ হাসান রিপন,শেখ মো. সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক ও কন্ঠভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক প্রার্থী সুলতান বিন সিরাজ,কুয়ালালামপুর মহানগর যুবদল সভাপতি শামীম রেজা,জোহর প্রদেশ যুবদল সভাপতি ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী জালাল উদ্দীন হাসান শাহীন,মালয়েশিয়া যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামশেদ আলম আরমান,সহ সাধারণ সম্পাদক মাঝি মিরাজ,সাবেক ছাত্রনেতা ও কুয়ালালামপুর মহানগর যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন রাব্বানী, কুয়ালালামপুর মহানগর যুবদল সাধারণ সম্পাদক রাসেল রানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া শাখার সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন মাজু,কুয়ালালামপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আকন্দ,ইফতিহা ইমন বাপ্পি,যুবনেতা আলমগীর হোসেন,মো. সোহেল সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা,সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া,দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর হজব্রত কবুলিয়ত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মালয়েশিয়া যুবদলের সহ।সভাপতি মো. নাজমুল হাসান।
এমএসএম / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
Link Copied