শিক্ষার্থীর মন ভালো না থাকার কারণ জানতে চায় জবি প্রশাসন
পরীক্ষার উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থীকে বিভাগীয় তলবের পর এবার কারণ দর্শানোর নোটিন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার এমন কাজে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তফা কামাল বলেন, ইংরেজি বিভাগের এ শিক্ষার্থীকে আগামী ৪ জুলাইয়ের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তার এ কর্মকাণ্ড অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী।
প্রক্টর আরো বলেন, ওই শিক্ষার্থী যে অপরাধ করেছে, সেটার জন্য তাকে কারণ দর্শাতে হবে। যথাযথ কারণ উল্লেখ করতে না পারলে তাকে প্রশাসনিকভাবে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত রোববার ওই শিক্ষার্থীকে তলব করে বিভাগীয় কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থী সেদিনই ভুল স্বীকার করে মার্জনা পেতে তার বিভাগের কাছে আবেদন করেন। এরপর তার লিখিত বক্তব্য প্রক্টর অফিসে পাঠায় বিভাগ।
এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, বিভাগ থেকে তাকে ডাকা হয়েছিল। তার কাছ থেকে লিখিত নিয়ে প্রক্টর অফিসে জমা দেয়া হয়েছে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থী মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন। পরে তিনি ওই পোস্টটি মুছে দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিঠাট্টা শুরু হলে বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আসে। এতে বিপাকে পড়েন ওই শিক্ষার্থী।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied