ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইউসিবি পাবলিক পার্লামেন্টে চ্যাম্পিয়ন নোবিপ্রবি


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ৩:৫৭

এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটি। শুক্রবার (১ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে বিষয়ে বিরোধী দলের ভূমিকায় বিতর্ক করে এ বিজয় লাভ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যরা।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, সরকার দেশের টেকসই উন্নয়ন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কালো টাকা সাদা টাকা করার জন্য যে পদক্ষেপ নেয়া হয়েছে তা পুরোপুরি বাস্তবায়ন না হলেও মিনিমাম বাস্তবায়ন হবে।

বিজয়ে উচ্ছ্বসিত হয়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি ইফতিয়া জাহিন রাইদাহ বলেন, যথাসাধ্য শ্রম এবং তার প্রেক্ষিতে কোনোকিছুর প্রাপ্তি বরাবরই আনন্দের। তারই বহিঃপ্রকাশ এটিএন বাংলা কর্তৃক আয়োজিত 'পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা'য় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিতার্কিক দলের বিজয়। সর্বদা অসংখ্য কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি এভাবে সুপ্রসন্ন সহায় হওয়ার জন্য। অভিনন্দন বিতার্কিকদের। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি তার সফলতার ধারা ভবিষ্যতেও বজায় রাখবে ইনশা আল্লাহ।

বিজয়ী দলের সদস্য নাজমুল ইসলাম বলেন, নিজের বিশ্ববিদ্যালয়কে ডিবেট ফর ডেমোক্রেসির মত বড় মঞ্চে প্রতিনিধিত্ব করা সত্যিই গর্বের এবং রোমাঞ্চের। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি সর্বদা বিতর্কের জ্ঞানচর্চা বৃদ্ধিতে যে কতুটুকু সফল তার প্রমাণ আমরা জাতীয় পর্যায়ে পেতে শুরু করেছি।

বিজয়ী দলের সদস্যরা হলেন- তাসনিম তাবাসসুম অরিন, তুর্জয় চৌধুরী, মাহমুদুল হাসান লোমান এবং খাইরুন নাহার মুন্নী।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?