ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবিতে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার সামার সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১-৭-২০২২ রাত ১০:৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের তত্ত্বাবধানে ‘পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ক সামার সেশন প্রোগ্রামে (MEDM) ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১ জুলাই) সকাল ১০টায় বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল কাদের, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ বিভাগের প্রোগ্রাম কমিটির সদস্যবৃন্দ।
 
প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ইতোমধ্যে আমাদের এই প্রোগ্রামের ২টি ব্যাচের শিক্ষার্থীরা সফলভাবে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে এবং একটি ব্যাচের শিক্ষা কার্যক্রম চলামান। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দিন দিন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক চাহিদা বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের প্রোগ্রামের যাত্রা শুরু। আমরা প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। উপাচার্য স্যারও পরীক্ষা কার্যক্রম দেখে খুশি হয়েছে। এই প্রোগ্রাম সম্পন্ন করে ইতোমধ্যে শিক্ষার্থীরা বিভিন্ন দপ্তর ও প্রকল্পের প্রকৌশলী, পরিবেশ বিষয়ে বিশেষজ্ঞ এবং কনসালট্যান্সি সার্ভিস ও বিভিন্ন পেশায় কর্মরত আছে। সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে