আইন পেশা এখন ব্যবসা হয়ে গেছে : প্রধান বিচারপতি
আইন পেশা একটি সেবামূলক পেশা। আইনজীবীদের অন্তত শতকরা ১০ ভাগ মামলা বিনামূল্যে করে দেয়া উচিত। কিন্তু বর্তমানে আইন পেশা ব্যবসা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
মঙ্গলবার ২৯ জুন আপিল বিভাগের ‘এমডি শামীম বনাম রাষ্ট্র’ মামলার ভার্চুয়ালি শুনানিকালে আইনজীবীদের উদ্দেশে তিনি এমন মন্তব্য করেন।
শুনানিতে সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আপনাদের অন্তত ১০ শতাংশ মামলা ফ্রিতে করা উচিত (অসচ্ছল বিচারপ্রার্থীদের)। এটা অবশ্যই পালনীয় কর্তব্য। আইন পেশা সেবামূলক পেশা। আগে তো আইনজীবীরা ফি নেওয়ার সময় টাকাও দেখেন নাই। গাউনের পেছনের পকেটে টাকা ঢুকিয়ে দিত। কিন্তু এখন আইন পেশা একটি ব্যবসা হয়ে গেছে।
এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছর আইনজীবীদের নতুন করে রিনিউ (লাইসেন্স) করতে হয়। দেখাতে হয় তিনি কতটি মামলা প্র-বোনো (বিনা টাকায়) করেছেন। তা না হলে সিনিয়র আইনজীবীদেরও লাইসেন্স রিনিউ করা হয় না।
তখন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, এটা আমাদের এখানে হলেও ভাল হতো। আমরাও চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা করা যায়।
রাষ্ট্র নিযুক্ত (যারা আইনজীবী রাখতে পারে না, তাদের জন্য নিয়োগ দেয়া হয়) আইনজীবীদের সম্মানী বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
প্রীতি / প্রীতি
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা