ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সিলেট-সুনামগঞ্জের ৩০০ বন্যার্ত পরিবারকে ত্রাণ সহায়তা দিলেন ঢাবি শিক্ষার্থী আবির হোসেন


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ২:১৫

সিলেট-সুনামগঞ্জের ৩০০ বন্যার্ত পরিবারকে ত্রাণ সহায়তা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবির হোসেন। তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী।  

সিলেটে এবং সুনামগঞ্জের তাহেরপুরে তারা এ ত্রাণসামগ্রী পৌঁছে দেন। দুই জেলায় পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- চিঁড়া, গুড় ও অন্যান্য শুকনা খাবার, লবণ, বিশুদ্ধ পানি, স্যালাইন, মোমবাতি, দিয়াশলাই ও প্রয়োজনীয় ওষুধ। 

এই বিষয়ে জানতে চাইলে দৈনিক সকালের সময়কে আবির হোসেন বলেন, জাতির যে কোনো ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় সবার আগে এগিয়ে যায়। আমি মনে করি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি এ দেশের জনগণের টাকায়। দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের বন্ধু-বান্ধব, আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের সহযোগিতায় আমি এই ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করি।  আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আহসান স্যারকে। আগামীদিনেও জাতির যে কোনো সংকটে মানবিক মানুষ হিসাবে আমরা সব সময় মানুষের পাশে থাকব।

আবির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের বর্তমান সভাপতি। সংগঠনটির বর্তমান চেয়ারম্যান স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি। সংগঠনের পক্ষ থেকেও তারা তাদের ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।  

জাতির এই সংকটে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রামসহ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সমাজের ব্যবসায়ী এবং উচ্চবিত্তদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আবির হোসেন।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে