এস,কে শাওন কাব্যর পরিচালনা ও কোরিওগ্রাফিতে ঈদে আসছে নতুন মিউজিক ভিডিও
এবার বড় চমক নিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গন এবং মালয়েশিয়ার সঙ্গীতাঙ্গন মাত করতে আসছে নতুন একটি মিউজিক ভিডিও। নতুন এই মিউজিক ভিডিওতে অভিনয় করছেন অভিনেতা মুন্সি রাকিবুল হাসান ও মালয়েশিয়ান অভিনেত্রী শাকিরা। গানের শিরোনাম 'তোমাকে দেখার ইচ্ছা'। চমৎকার এ গানটি কলালামপুর মালায়শিয়ায় এই গানের দৃশ্যধারন করা হয়। এস,কে শাওন কাব্যর কোরিওগ্রাফি এবং পরিচালনায় সম্প্রতি এ গানে শুটিং শেষ হয়েছে। গানটির প্রযোজক ছিলেন এম,আর, এইচ প্রোডাকশন হাউজ।
ক্যামরায় ছিলেন সৌম্য গাঙ্গুলী এবং বিদিতা সাহা।
গানটি নিয়ে অভিনেতা মুন্সি রাকিবুল হাসান বলেন, গানের কথা চমৎকার। গান ও ভিডিও দুইটিতেও প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সময় নিয়ে খুব যত্ন করে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতা-দর্শকদের গানটি বেশ ভালো লাগবে।
মালয়েশিয়ান অভিনেত্রী শাকিরা বলেন, আমার অভিনীত প্রথম মিউজিক ভিডিও। গানের ভিডিওটি নির্মাণ করতে আমাদের পুরো টিমকে টানা কাজ করতে হয়েছে। এবং আমাদের কোরিওগ্রাফার এস,কে শাওন কাব্য খুবই যত্নসহকারে কাজটি করিয়েছেন।
আমার কাজটি সবার ভালো লাগলেই কষ্ট সার্থক হবে।
গানটি নিয়ে কোরিওগ্রাফার এস,কে শাওন কাব্যর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাংলাদেশে নারায়ণগঞ্জের ছেলে।১৩ বছর যাবৎ মিডিয়াতে কাজ করছি। বাংলাদেশ থাকাকালীন আমি বাংলাদেশের সব সুনামধন্য ডান্স কোম্পানিতে কাজ করেছি। পরে দুই বছর সালসার উপর ডান্স কোর্স করে সার্টিফিকেট অর্জন করেছি।এখন বর্তমানে মালয়েশিয়াতে ড্যান্স নিয়ে কাজ করছি।
তিনি আরো বলেন,মেগা বাজেটের কাজ এটি। তাই কলালামপুর মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। কোনো আয়োজনের কমতি রাখতে চাইনি। বড় আয়োজনে গানটির নান্দনিক দৃশ্যায়ন ও স্টাইলিং সবার ভালো লাগবে। আশা করছি, ধামাকাদার এই গানটির সঙ্গে মিউজিক ভিডিও দর্শক দারুণ উপভোগ করবেন। পুরো গানে আয়োজনের কোন কমতি ছিল না। আশা করছি দশর্করা ভালো একটি মিউজিক ভিডিও দেখতে পাবেন।তিনি আরো বলেন গানটি এবারের ঈদ এ রিলিজ পাবে।
এমএসএম / এমএসএম
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
Link Copied