ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আরিফ-প্রিয়াঙ্কার ঈদ ভেলকিবাজী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৭-২০২২ রাত ৯:৫৯

একটি শ্যুটিং ইউনিট শ্যুটিং করতে গিয়ে নায়কের অনুপস্থিতিতে বিপাকে পড়েন পরিচালক। ইউনিট নিয়ে বসে অলস সময় পার করতে থাকেন আর হিরোর জন্য অপেক্ষা করতে থাকেন। পরিচালকের মোবাইলে এসএমএস আসে হিরো হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি আছেন, শ্যুটিং করতে পারবেন না। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েন পরিচালক। প্রযোজকের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এমন অবস্থায় সহকারী পরিচালক বুদ্ধি দিলো পরিচালককে শ্যুটিং বন্ধ না করে ডিরেক্টরকেই হিরোর চরিত্রে অভিনয় করতে। বাবা-মা চরিত্র শিল্পী, নায়িকা ও প্রযোজক এই বুদ্ধিকে সাধুবাদ জানিয়ে শ্যুটিং করার জন্য আহ্বান করেন পরিচালককে। শুরু হলো শ্যুটিং। পরিচালক হলেন নায়ক আর সহকারী পরিচালক হলেন পরিচালক। শ্যুটিংয়ের গল্পে কমিশনার সোলায়মান তার বড়ো ছেলে সজীবকে বিয়ে দিতে চান, কিন্তু সজীব ঢাকায় তানজিলা নামের এক মেয়েকে ভালোবাসে বলে বাবার করানো বিয়ে থেকে দূরে থাকতে ঢাকা থেকে বাড়ি যেতে চায় না। সোলায়মান তার স্ত্রী সায়মাকে অসুস্থতার খবর পাঠিয়ে সজীবকে বাড়িতে আসতে বাধ্য করা হয়। সজীব ও তানজিলা যার যার গ্রামের বাড়িতে চলে আসে। তারপর শুরু হয় তাদের বাবা-মায়ের নানান নাটকীয়তা ও বিয়ের চাপ সৃষ্টি। সজীব তার বাবাকে বাঁচাতে অন্য মেয়েকে বিয়ে করতে রাজী হয় এবং তানজিলাও তার বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করতে রাজী হয়। সজীবের একদিকে বিয়ে রেডি হচ্ছে এবং অন্যদিকে তানজিলার বিয়ে রেডি হয় অন্য ছেলের সাথে একই দিনে। বিয়ে শেষে বাসর ঘরে দেখা মিললো বর সাজে সজীবকে এবং কনের সাজে তানজিলাকে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। সামনের ঈদ উপলক্ষে নির্মাণ হলো এমনই এক গল্পের একক নাটক "ভেলকিবাজী"। মিডিয়া ক্রিয়েশন প্রযোজিত ও নীহাজ খান-এর রচনা ও পরিচালনায় এবারই প্রথম নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেন আরিফ হাসান ও প্রিয়াঙ্কা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন; কাজী উজ্জ্বল, এবিএম সোহেল, ইমরান আজান, লিজা খানম, শেখ স্বপ্না, তানজিদা তারিন, নুরুল ইসলাম রানা, মিজান, সেতু, ফারুক রাজসহ আরও অনেকেই। আসছে ঈদে যে কোন একটি বেসরকারি টিভিতে দেখা যাবে মজাদার এই নাটকটি।

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা