ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে আরেকটি গান উপহার দেবেন জেসি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২২ দুপুর ১:৬

২০২০ সালে আরটিভি আয়োজিত ‘বাংলার গায়েন’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিত লাভ করেন খুলনার মেয়ে জেসি মোশাররফ। সেই প্রতিযোগিতায় শীর্ষ দশে জায়গা করে নেওয়ার পাশাপাশি দারুণ গায়কী দিয়ে সংগীতপ্রেমীদের মনেও জায়গা করে নেন এই গায়িকা।

এরপর আরটিভি আয়োজিত ‘স্টুডিও বাংলার গায়েন’ প্ল্যাটফর্মে গান করার সুযোগ পান জেসি। সেখানে এ পর্যন্ত তিনটি গান পরিবেশন করেছেন তিনি। এগুলো হলো-‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’ এবং ‘কালে জলে কুচলা তলে’র সমন্বয়ে একটি পরিবেশনা, ‘বিহুর এ লগন, মধুর এ লগন’ এবং ‘দোল দোল দোলনি’। সেই গানগুলোর জন্য ভালো সাড়াও পেয়েছেন জেসি। এ আয়োজনের প্রযোজক সোহাগ মাসুদ।

এবার ঈদকে সামনে রেখে ‘স্টুডিও বাংলার গায়েন’ থেকে আসছে জেসির গাওয়া ‘খাঁচার ভেতর অচিন পাখি’। লালনের জনপ্রিয় এই গানটি তিনি গেয়েছেন শওকত আলী ইমনের সংগীতায়োজনে। আসছে কোরবানির ঈদ উপলক্ষে ইউটিউবে গানটি উন্মুক্ত করা হবে।গানটি গেয়ে বেশ উচ্ছ্বসিত জেসি। বলেন, “আমার অনেক পছন্দের একটি গান ‘খাঁচার ভেতর অচিন পাখি’। ছোটবেলা থেকে শুনে আসছি। এবার সেই গানটি করলাম শওকত আলী ইমন স্যারের সংগীতায়োজনে। পরিবেশনায় আলাদা স্বাদ পাবেন শ্রোতারা। আশা করি সবার ভালো লাগবে।”

উল্লেখ্য, গত বছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ নিয়ে এসএসসি পাস করেছেন জেসি মোশাররফ। বর্তমানে খুলনা সরকারি গার্লস কলেজে পড়ছেন তিনি। পড়াশোনার পাশাপাশিই সময় দিচ্ছেন গানে। মূলত লোক গান গাইতেই বেশি পছন্দ করেন। তার স্বপ্ন নিজের মৌলিক কিছু গান নিয়ে শ্রোতা মনে জায়গা করে নেওয়া।

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা