ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের সেরা সুন্দরী হলেন সিনি শেঠি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২২ দুপুর ৪:৩৮

সৌন্দর্যে ভারত জয় করলেন সিনি শেঠি। ২১ বছর বয়সী এই তরুণী হয়েছেন নতুন মিস ইন্ডিয়া। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩১ জন সুন্দরীকে পেছনে ফেলে সেরা সুন্দরী হয়েছেন তিনি।

রোববার (৩ জুলাই) রাতে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তার মাথায় মিস ইন্ডিয়ার মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপর মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন কর্ণাটকের মেয়ে সিনি শেঠি। এ বছর তিনিই ভারতের হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেবেন।

এ বছর প্রথম রানারআপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত, দ্বিতীয় রানারআপ হয়েছেন উত্তর প্রদেশের শিন্তা চৌহান।   

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেল, সিনি শেঠির জন্ম মুম্বাইতে। তবে তিনি বসবাস করেন কর্ণাটকে। অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট-এর পেশাদার কোর্স করছেন সিনি।  

সিনি শেঠি মাত্র চার বছর বয়স থেকেই নাচের তালিম নিয়েছেন। ১৪ বছর বয়সের মধ্যে আরঙ্গেট্রাম ও ভারতনাট্যম আয়ত্ব করে ফেলেছেন তিনি। এই নাচ দিয়েই তিনি বিচারকদের বেশি আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন।

এ বছর মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজ।

ভারত থেকে এর আগে বেশ কয়েকজন মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছিলেন। সর্বশেষ ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড হন ভারতের মানুষী ছিল্লার। তিনি এরইমধ্যে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে ফেলেছেন। এখন দেখার পালা, নতুন মিস ইন্ডিয়া সিনি শেঠি ভারতকে পুনরায় বিশ্বসুন্দরীর গৌরব এনে দিতে পারেন কিনা।

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা