গায়ে আগুন দিয়ে মৃত্যু : হেনোলাক্সের মালিকসহ গ্রেপ্তার ২
জাতীয় প্রেসক্লাব চত্বরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যাকারী ব্যবসায়ী গাজী আনিসের মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন হেনোলাক্স গ্রুপের (আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন এবং পরিচালক ফাতেমা আমিন।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, মঙ্গলবার সন্ধ্যার পর র্যাব-৩-এর একটি দল রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার দুপুরে নিহত গাজী আনিসের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নুরুল আমিন ও তার স্ত্রীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
গত সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি এক সময় জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।
গত ২৯ মে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হেনোলাক্স নামে প্রসাধনসামগ্রীর কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওয়ার দাবি করেছিলেন গাজী আনিস। তার এক বন্ধু একটি গণমাধ্যমকে বলেছেন, ওই টাকা না পেয়েই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা