শিক্ষক লাঞ্ছিতের ঘটনার বিচারিক তদন্ত চেয়ে রিট
গত ১৮ জুন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্যকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার বিচারিক তদন্ত চেয়ে রিট করেছে আইন ও সালিস কেন্দ্র। রিটে শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ও তার পরিবারের নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতের আবেদন করা হয়েছে।
আজ বুধবার (৬ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। এর আগে সোমবার করা এ রিট গতকাল মঙ্গলবার দাখিল করা হয়।
এদিকে, এ ঘটনায় পুলিশের করা মামলায় ৪ জুলাই সোমবার পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে রাহুল দেব নামে একাদশ শ্রেণির এক ছাত্র নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র তৈরি হয়। শিক্ষক স্বপন কুমার ওই ছাত্রের পক্ষ নিয়েছেন অভিযোগ তুলে এ সময় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। তাদের দাবির পরিপ্রক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ অভিযুক্ত ছাত্রকে জুতার মালা পরিয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়।
এরপর থেকে বাড়ি না ফিরে নিজেকে আড়াল করেছেন অধ্যক্ষ স্বপন কুমার। আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না পরিবারের লোকেরা।
এদিকে ঘটনার ১০ দিন পরে গত ২৭ জুন সোমবার বিকেলে সদর থানা পুলিশ বাদী হয়ে সহিংসতার ঘটনায় অজ্ঞাত ১৭০ থেকে ১৮০ জনের নামে মামলা করেছে।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা