ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ইমরান-টিনার কণ্ঠে ‘‌ইচ্ছে হলেই দিও’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ২:১২

‘একটুখানি সময়/ ইচ্ছে হলেই দিও’- এমন প্রেমময় কথার গান নিয়ে ঈদের বিশেষ উপহার নিয়ে হাজির হলেন সময়ের সংগীত জুটি ইমরান মাহমুদুল ও টিনা রাসেল। ‘‌ইচ্ছে হলেই দিও’ শিরোনামের গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। আর সেটিতে সুর-সংগীত বসালেন ইমরান নিজেই; গাইলেন টিনা রাসেলের সঙ্গে।

গানটির গল্প ধরে এর ভিডিও নির্মাণ করলেন চন্দন রায় চৌধুরী। তাতে মডেল হলেন শিল্পী দুজনই। ৫ জুলাই গানচিত্রটি ইউটিউবে উন্মুক্ত হলো সাউন্ডটেক-এর ব্যানারে। প্রকাশের পর মিলছে ভালো সাড়া।

গানচিত্রটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘‘গত ফেব্রুয়ারিতে প্রকাশ হয় আমার শেষ মৌলিক গান ‘কি সুন্দর করে বললে’। গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছি। সেই একই টিমের নতুন গান আসছে এবারের ঈদে- ‘ইচ্ছে হলেই দিও’। তবে এবারের গানটিতে বাড়তি হলো সহশিল্পী হিসেবে পেয়েছি ইমরানকেও। আশা করছি শ্রোতারা প্রীত হবে গানটি শুনে।’

এদিকে ইমরান বলেন, ‌‘জুলফিকার রাসেল ভাইয়ের লিরিক আমার অসম্ভব ভালো লাগে। কথা প্রধান গান লেখেন তিনি। আগেও বেশ ক’টি গান করেছি উনার কথায়। দারুণ অভিজ্ঞতা। এবার যুক্ত হলো টিনা। এটিও কথা প্রধান গান। চেষ্টা করেছি কথার গভীরতা ধরে সুর-সংগীত সাজাতে। টিনা গেয়েছে চমৎকার, আমিও চেষ্টা করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।’

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা