ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হোটেলে সেবা দিয়ে সামান্থার প্রথম আয় ছিল ৫০০ রুপি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২২ বিকাল ৬:২

দক্ষিণ ভারতের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর্তমানে যিনি দক্ষিণী চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। সামান্থার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার প্রয়োজন নেই। ‘পুষ্পা’ ছবিতে আইটেম গান করেও হইচই ফেলে দিয়েছেন তিনি।

নাম, যশ, অর্থ; সবই পেয়েছেন এই তারকা। তবে তার জীবনের গল্পটা আজকের মতো অতোটাও মসৃন ছিল না। এই অভিনেত্রী জীবনের গল্পটা বেশ সংগ্রামের।

একসময় সামান্থাকে হোটেলে কাজ করতে হয়েছে। সেখানেই তিনি প্রথম উপার্জনের স্বাদ পেয়েছিলেন। মাত্র ৫০০ রুপি!

অতীতের সেই ঘটনা তিনি নিজেই প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে অংশ নেন সামান্থা। সেখানে এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, সামান্থার প্রথম উপার্জন কত ছিল?

এর উত্তরে সামান্থা জানান, তার প্রথম উপার্জন ছিল মাত্র ৫০০ রুপি। একটি হোটেলে ৮ ঘণ্টা সেবা দেয়ার জন্য ওই পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

ওই হোটেলের একটি কনফারেন্সের জন্য ৮ ঘণ্টা সেবা দিয়েছিলেন সামান্থা। তখন তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়তেন।

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা