ভূতের ভয়ে ঘুমাতে পারছেন না মাহি!
ভালোবেসে নতুন ঘর বেঁধেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এরপর থেকে স্বামীর সঙ্গেই বসবাস করছেন নায়িকা।
কিন্তু বেশ কিছুদিন ধরেই ভূতের ভয় পাচ্ছেন মাহি। তার দাবি, তিনি ভূত দেখেছেন। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। ফেসবুকে অকপটেই সে কথা জানিয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘ইয়া আল্লাহ, ভুলিয়ে দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’
এই স্ট্যাটাসের কমেন্টেই ভূতের কথা উল্লেখ করেছেন মাহি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। এরপর মানিক আশ্বস্ত করে বলেন, ‘কোনো ভূত নেই। ভুলে যাও। আল্লাহ ভরসা।’ কিন্তু মাহি মানতে নারাজ। তিনি প্রত্যুত্তরে লিখেছেন, ‘আছে, আমি দেখেছি’।এর আগে গত মে মাসের শেষ দিকে ভূত নিয়ে পোস্ট দিয়েছিলেন মাহি। তখন তিনি লিখেছিলেন, ‘আমার বাসায় ভূত আছে’। মাহির ওই পোস্ট মজার ছলে ছিল নাকি সত্যি, তা বুঝতে পারেননি অনেকেই। তবে শনিবার (১৬ জুলাই) দেওয়া স্ট্যাটাসে বোঝাই যাচ্ছে, তিনি সত্যি সত্যিই ভূতে ভয় পাচ্ছেন।
প্রসঙ্গত, গত বছরের ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। বিয়ের পর তিনি সিনেমায় অনিয়মিত হয়ে গেছেন। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। এরপর গাজীপুরে চালু করেছেন একটি রেস্টুরেন্ট। আপাতত সংসার ও নতুন ব্যবসা ঘিরেই তার ধ্যানজ্ঞান।
এমএসএম / এমএসএম
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা