সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেনে।
জানা গেছে, শনিবার (১৬ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ মারা গেছে এ তথ্য আমরাও জেনেছি। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তার পরিবার যদি চায় তাহলে ক্যাম্পাসে তার জানাজার ব্যবস্থা করা হবে।
কর্তব্যরত ডাক্তার জানান, বাইক দুর্ঘটনায় তিনি মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হন এবং এতে তার প্রাইমারি ব্রেইন ডেমারেজ হয়। কিন্তু অক্সিজেন লেভেল কমে গেলে তিনি অক্সিজেন গ্রহণ করতে পারেননি। এতে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, গত ১১ জুলাই (সোমবার) বাইক দুর্ঘটনার শিকার হয়ে তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার পিতা না থাকায় তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি। প্রচণ্ড পরিশ্রমী ও মেধাবী এই শিক্ষার্থী তার ছোট দুই বোন ও নিজের পড়ালেখাসহ পরিবারের যাবতীয় খরচ বহন করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও বন্ধুমহলে নেমে এসেছে শোকের ছায়া। টাঙ্গাইলে নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied