ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

অ্যানথ্রাক্স আতঙ্ক, নাটোর যাচ্ছে আইইডিসিআরের বিশেষজ্ঞ দল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ১০:৬

নাটোরের লালপুরে অসুস্থ গবাদিপশুর মাংস থেকে অ্যানথ্রাক্স বা তড়কা জাতীয় রোগের বিস্তার হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিষয়টি পর্যবেক্ষণে আজ সোমবার (১৮ জুলাই) ঢাকা থেকে আইইডিসিআরের বিশেষজ্ঞ দলের নাটোর যাওয়ার কথা রয়েছে। নাটোরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) মো. গোলাম মোস্তফা এ তথ্য জানিয়েছেন।

আক্রান্ত রোগীদের দেখতে ইতোমধ্যে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল ও প্রাণিসম্পদ বিভাগের দল উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দেলুয়া গ্রাম পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের রোগের ধরন দেখে অ্যানথ্রাক্স বা তড়কা রোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি মাথায় রেখে আশপাশের ৫ গ্রামের প্রায় ৬ হাজার পশুর ভ্যাকসিন দেয়ার কাজ চলছে। তবে অ্যানথ্রাক্স বা তড়কা রোগ ছোঁয়াচে নয় উল্লেখ করে গ্রামবাসীদের তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম শাহাব উদ্দিন জানান, অ্যানথ্রাক্স সন্দেহে অন্তত ৯ জন চিকিৎসা নিচ্ছেন। গত ৭ জুলাই রুইগাড়ি গ্রামের বাসিন্দা দুলাল হোসেন (৫৫) অ্যানথ্রাক্স সন্দেহে ক্ষত নিয়ে চিকিৎসার জন্য আসেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

তিনি আরো জানান, ময়নাতদন্তে মস্তিষ্কে ইনফেকশন ও ক্ষতের কারণে দুলালের মৃত্যুর কথা বলা হয়েছে। তিনি অ্যানথ্রাক্স বা তড়কা রোগে মারা গেছেন কি-না, তা খতিয়ে দেখা হবে।

জেলা প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিষয়টি পর্যবেক্ষণে জরুরিভাবে ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিশেষজ্ঞ দল এবং প্রাণিসম্পদ বিভাগের দলের আজ সোমবার ঢাকা থেকে নাটোরে যাওয়ার কথা রয়েছেছে। দলের সদস্যরা ওয়ালিয়া ইউনিয়নে রোগীরা অ্যানথ্রাক্স আক্রান্ত কি-না, তা পরীক্ষা করে দেখবেন।

লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী জানান, জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ সবাই বিষয়টি নিয়ে সতর্ক আছেন। অ্যানথ্রাক্স বা তড়কা রোগ হলেও তা যেন ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন সতর্ক থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে। লালপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য সহযোগিতা করা হচ্ছে।

জামান / জামান

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন রোগী ১৩৯৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭০

হামের উপসর্গে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে ৪১৯ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, মোট ১২৫২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু