ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

কার সঙ্গে মালদ্বীপে শ্রাবন্তী?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ১:২৪

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে নিয়মিত খবরের শিরোনামে থাকেন। এবার মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে নেটিজেনদের নজরে আসলেন অভিনেত্রী।

শ্রাবন্তীর মালদ্বীপ ভ্রমণ ইস্যুতে একটি প্রশ্ন উঠে আসছে বারংবার, কার সঙ্গে ঘুরতে গেছেন তিনি? যদিও অভিনেত্রী নিজে কোনো ইঙ্গিত দেননি। তবে ধারণা করা হচ্ছে, নতুন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই ঘুরতে গেছেন শ্রাবন্তী।

তৃতীয় স্বামী রোশান সিংয়ের কাছ থেকে আলাদা হয়ে গেছেন শ্রাবন্তী। এরপর থেকে জড়িয়ে আছেন ব্যবসায়ী অভিরূপের সঙ্গে। তারা একই আবাসনের বাসিন্দা। গত বছরের আগস্টেও অভিরূপের সঙ্গে মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন শ্রাবন্তী। তখন অবশ্য অভিনেত্রীর ছেলে ঝিনুক ও তার প্রেমিকাও গিয়েছিলেন।

টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, অভিরূপ ছাড়া আজকাল কোথাও যান না শ্রাবন্তী। যেকোনো পার্টিতে প্রেমিককে সঙ্গে নিয়েই হাজির হন তিনি। আর দু’জনের পারিবারিক অনুষ্ঠানে তো কমন অতিথি তারা।

উল্লেখ্য, ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তবে এক বছর যেতে না যেতেই ভাঙন ধরে তাদের সম্পর্কে। তাদের বিচ্ছেদ বিষয়ক মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে এখনো এর সুরাহা হয়নি বলে জানা যায়। এর মধ্যেই নতুন প্রেমে ডুবে আছেন অভিনেত্রী।

এমএসএম / এমএসএম

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী