মিমের ‘পরাণ’ দেখতে পূজার পরাণ কাঁদছে
এবারের ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। যার একটি রোশান-পূজা চেরীর ‘সাইকো’। অন্য দুটি হলো-অনন্ত জলিল-বর্ষার ‘দিন দ্য ডে’ ও মিম-রাজ-ইয়াশের ‘পরাণ’।
আপাতত নিজের সিনেমা ‘সাইকো’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পূজা। সিনেমাটির প্রচারণায় নায়ক রোশান এবং পরিচালক অনন্য মামুনের সঙ্গে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে যাচ্ছেন তিনি। সাড়াও পাচ্ছেন ভালো।
তবে শুধু নিজের সিনেমা নয় ঈদে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে প্রশংসিত সিনেমা ‘পরাণ’ দেখছে চান এই পূজা। বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ দেখার জন্য নিজের ‘পরাণ’ও কাঁদছে বলে জানালেন এই নায়িকা।
মঙ্গলবার (১৯ জুলাই) ফেসবুকে পোস্টে কান্নার ইমোসহ পূজা লেখেন, ‘‘আমি ‘পরাণ’ দেখতে চাই’।’’
বিষয়টি নিয়ে পূজা বলেন, ‘ইচ্ছে আছে সবার সঙ্গে ছবিটি দেখার। সিনেমাটির প্রশংসা খুব শুনছি। ইতোমধ্যে মিম আপু আমন্ত্রণও জানিয়েছেন। পরশু (২১ জুলাই) হয়তো দেখবো।’
অন্যদিকে, ফেসবুকেই মিম পূজার পোস্টের প্রত্যুত্তর দিয়েছেন। আমন্ত্রণ জানিয়েছেন, একসঙ্গে ছবিটি দেখার।
গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। ত্রিভুজ প্রেমের গল্পে এটি নির্মিত হয়েছে লাইভ টেকনোলজির ব্যানারে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। ত্রিকোণ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, নাসির উদ্দিন খান প্রমুখ।
এমএসএম / এমএসএম
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই