আক্কেলপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ যুবক আটক
জয়পুরহাটের আক্কেলপুরে নেশাজাতীয় ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে হাতনাতে আটক করেছে থানা পুলিশ। তারা হলেন, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামের অনিল চন্দ্রের ছেলে নিখিল চন্দ্র (৩০) এবং একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (১৬)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ভেতর মসজিদের সামনে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করা অবস্থায় হাতেনাতে দুই যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। তারা দির্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে থানা পুলিশ।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, তারা দুজনই মাদক ব্যবসায়ী। তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
জামান / জামান
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির