রবীন্দ্র কাছারিবাড়ির বকুলতলা হবে শাহজাদপুরস্থ সংস্কৃতিচর্চার পীঠস্থান : রবি ভিসি
শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ-এর সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বকুলতলাকে কেন্দ্র করে একটি উন্মুক্ত মঞ্চ ও চত্বর নির্মাণ করা গেলে তা হবে এই অঞ্চলের সংস্কৃতিচর্চার পীঠস্থান বলে এ সময় রবি উপাচার্য মন্তব্য করেন।
রবীন্দ্র কাছারিবাড়িকে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিচর্চায় আরো বেশি সম্পৃক্ত করতে রবি উপাচার্য প্রতিমন্ত্রীকে জানান, রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক বকুলতলায় অমর একুশের স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী স্থানটিকে পুনরুজ্জীবিত করেছে। বকুলতলাকে কেন্দ্র করে একটি উন্মুক্ত মঞ্চ ও চত্বর নির্মাণ করা গেলে তা হবে এই অঞ্চলের সংস্কৃতিচর্চার পীঠস্থান।
প্রতিমন্ত্রী রবি উপাচার্যের কথায় সহমত পোষণ করে এবং কাছারিবাড়ি প্রয়োজনীয় নির্দেশনা দেন। উপাচার্য মহোদয় কাছারিবাড়ির মিলনায়তনকে শীতাতপ নিয়ন্ত্রিত করা ও প্রয়োজনীয় সংস্কার সাধনের প্রয়োজনীয়তার কথা জানান।
এছাড়াও রবি উপাচার্য শাহজাদপুরের শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার ঐতিহ্যকে উল্লেখপূর্বক শাহজাদপুরে একটি আধুনিক সুবিধাসম্পন্ন শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করার কথা জানালে প্রতিমন্ত্রী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী এবং স্থানীয় নাগরিকবৃন্দ।
জামান / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা