ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

গণিত মানুষকে প্রতিবন্ধী করে: জাহ্নবী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ২:৫৬

বলিউডের নয়া তারকা জাহ্নবী কাপুর। মা শ্রীদেবীর পথ ধরে এগিয়ে যাচ্ছেন তিনি। আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘গুডলাক জেরি’। এই সিনেমার প্রচারেই এখন ব্যস্ত সময় যাচ্ছে অভিনেত্রীর।

এর মধ্যেই একটি মন্তব্য করে আলোচনা-সমালোচনার জন্ম দিলেন জাহ্নবী। তার মন্তব্য, গণিত কোনো কাজে আসে না। বরং এটা মানুষকে প্রতিবন্ধী করে দেয়!

স্কুল জীবনের কথা মনে করে জাহ্নবী বলেন, ‘আমি শুধুমাত্র ইতিহাস ও সাহিত্য পড়তে ভালোবাসতাম। তাতে ভাল ফলও করেছি। কিন্তু অংক মাথায় ঢুকত না। আমি আজও বুঝি না, অ্যালজেবরা কী কাজে লাগে!’

জাহ্নবীর দাবি, ‘সাহিত্য, ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে। সংস্কৃতিমনস্ক করে তোলে। কিন্তু গণিত? তা তো মানুষকে প্রতিবন্ধী করে।’

জাহ্নবীর এই মন্তব্য নিয়ে গণিত সংশ্লিষ্টরা ব্যাপক সমালোচনা করছেন। তবে অনেকের মতে, মজার ছলেই এই কথা বলেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন জাহ্নবী। এরপর তাকে দেখা গেছে ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ এবং নেটফ্লিক্স অ্যান্থলজি ‘ঘোস্ট স্টোরিজ’-এর মতো সিনেমায়। আগামী ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘গুডলাক জেরি’।

এমএসএম / এমএসএম

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী