ফাহাদ-গফুরের নেতৃত্বে যাত্রা শুরু বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সমন্বয়ে "বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি" গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ আল-ফাহাদকে আহ্বায়ক এবং নয়া আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল গফুরকে সদস্য সচিব করে ১১সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত সাংবাদিক সমিতির কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে যথাক্রমে মুনতাসির মাহমুদ (দ্য ডেইলি ক্যাম্পাস), রিপন কুমার সানা (ভয়েসবিডি২৪ডট কম), মোঃ খায়রুল ইসলাম (ক্যাম্পাস লাইফ২৪ডটকম), ফাহিম হোসেন (শ্যাডোনিউজ), মোঃ মিরাজুল ইসলাম (মাইটিভি) নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে যথাক্রমে মাশরুকা ইসরাত যেবা (দ্য ক্যাম্পাস টুডে), কাওসার আহমেদ সুকর্ন (পল্লীর আলো), তুষার কুমার সিংহ রায় (আলোকচিত্র সাংবাদিক) ও মোঃ বেলাল হোসাইন (বাহান্ন নিউজ) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নবগঠিত সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি তাদের অভিনন্দন জানিয়ে বলেন,
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সাংবাদিক সমিতির সদস্যরা তাদের লেখনীর মাধ্যমে যথাযথ চিত্রে ইতিবাচকভাবে দেশে-বিদেশে তুলে ধরতে ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied