ঢাকা মাতাবেন রোমানিয়ান গায়িকা ওটিলিয়া
ঢাকায় এসেছেন বিশ্বজুড়ে সাড়া জাগানো রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া। শুক্রবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ঢাকায় আসার বিষয়টি নিজের ফেসবুক পেজেও জানান গায়িকা।
ফেসবুকে ভক্ত-শ্রোতাদের উদ্দেশে ওটিলিয়া লেখেন, ‘১৩ ঘণ্টা পর ঢাকায় পৌঁছেছি। আগামীকালের কনসার্টে আপনার সঙ্গে দেখা করার জন্য তর সইছে না।’
এর আগে এক ভিডিও বার্তার মাধ্যমে ঢাকায় আসার খবর নিশ্চিত করেন এই গায়িকা। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম বাংলাদেশ, আপনাদের বলতে চাই, আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি। দেখা হবে আপনাদের সঙ্গে।’
জানা গেছে, ‘নোকিয়া জি-২১’ ফোনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতেই ওটিলিয়ার ঢাকায় আগমন। ২৩ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে হবে এই অনুষ্ঠান। এতে লাইভ পারফর্ম করবেন ৩০ বছর বয়সী এই শিল্পী।
উল্লেখ্য, ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। ইউটিউবে গানটির ভিউ ৫৫ কোটির বেশি। নেট দুনিয়ায় ঝড় তোলা এ গায়িকার এটাই প্রথম বাংলাদেশ সফর। এ সফর নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।
এমএসএম / এমএসএম
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা