করোনায় আরো ২২ জনের মৃত্যু : শনাক্ত ১২৯২
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮০ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯২ জন। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জন। বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে পুরুষ ১৪ ও নারী ৮ জন। এদের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ ১১ জন রয়েছেন। একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, মৃত ২২ জনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে পাঁচজন, বরিশালে দুজন, সিলেটে তিনজন এবং রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৭ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৯৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯১৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৮ লাখ ৮৭ হাজার ২৬৮টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ১২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৫০ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
এমএসএম / জামান
মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ
যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১
শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’
প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০
কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ