এবার পোশাকবিহীন ফটোশুটে বাংলাদেশি অভিনেতা
সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশুট করেছেন বলিউড তারকা রণবীর সিং। তার পোশাকবিহীন সেই ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল। আলোচনা-সমালোচনার ঝড় বইছে তাকে ঘিরে।
এবার পাওয়া গেল বাংলাদেশি এক অভিনেতার পোশাকবিহীন ফটোশুট। রণবীর যেমন কৌশলে নিজের লজ্জাস্থান আড়াল করেছেন, তেমনি বাংলাদেশি অভিনেতা রশি দিয়ে নিজের সে অঙ্গ আড়াল করেছেন। অভিনেতার নাম শ্রাবণ শাহ, যিনি 'আপন মানুষ' নামের চলচ্চিত্রে নায়িকা পরীমণির সঙ্গেও অভিনয় করেছেন।
অভিনেতা শ্রাবণ শাহ বলেন, ‘এই ফটোশুট আমি এক বছর আগে করেছি। কিন্তু প্রকাশ করিনি। এমন ফটোশুট করার কারণ বিশ্বের বিভিন্ন দেশে শরীর নিয়ে এমন নিরীক্ষাধর্মী ফটোশুট হয়। কিন্তু বাংলাদেশে আমি কাউকে এমনটা করতে দেখিনি। আগ্রহ থেকেই এটা করেছি।’
'তোকে ভালোবাসতেই হবে', 'ইঞ্চি ইঞ্চি প্রেম', 'দাবাং' ও 'সন্ত্রাসী হামলা', 'অশান্ত মেয়ে', 'পরশ প্রেমের ছোঁয়া' প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন শ্রাবণ শাহ।
এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত 'হুরমতি', 'মানুষ কেন অমানুষ' এবং 'বাংলার হারকিউলিস' সিনেমাগুলা।
মুনতাসীর মামুনের গল্প অবলম্বনে কাজী হায়াতের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা 'জয় বাংলা'তেও অভিনয় করেছেন এই অভিনেতা।
এমএসএম / এমএসএম
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার