ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

৬ষ্ঠ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস আজ


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ১১:৫১

২০১৭ সালের ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন পাসের মাধ্যমে দেশের ৪০তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের। ভারতের শান্তিনিকেতন ও বিশ্বভারতীর আদলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ বিশ্ববিদ্যালয় দিবস আজ।

প্রতিষ্ঠা : ২০১০ সালের ৮ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যাগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় থাকায় আঞ্চলিক বিবেচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৫ সালের ৮ মে (২৫ বৈশাখ) বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে ২০১৫ সালের ৮ মে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ই মে ২০১৫ তারিখে মন্ত্রী সভার বৈঠকে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন,২০১৫'-এর খসড়া অনুমোদন পাওয়ার পরবর্তীতে ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ''রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন।"

অবস্থান : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শহর হতে প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জায়গায় নির্মিত হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। 

যাত্রা শুরু ও বর্তমান অবস্থান : ২০১৭ সালের ১১ জুন ঢাবি অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। প্রথম উপাচার্যের মেয়াদ শেষে পরবর্তীতে ২০২১ সালের ৬ ডিসেম্বর উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন রাবি অধ্যাপক ড. শাহ্ আজম। স্থানীয় ২টি কলেজের ভবনে একাডেমিক কার্যক্রম   ও ভাড়া করা দুটি ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। 

একাডেমিক কার্যক্রম  : ২০১৮ সালের ১৭ এপ্রিল ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে দুটি অনুষদের ৩টি বিভাগের ১০৫ জন শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫টি বিভাগে ৫৫০’র অধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী