ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ৩:৫২

শাহজাদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার (২৬ জুলাই) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের চেয়ারম্যানবৃন্দ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবসের স্মারক সংবলিত বেলুন ওড়ান এবং শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করেন। এরপর তিনি বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটেন। পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুখ্য আলোচকের বক্তৃতায় উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তার যোগদানের পর শিক্ষার্থীদের স্বার্থে যেসব উদ্যোগ নিয়েছেন তার সংক্ষিপ্ত বিবরণ দেন এবং বিভিন্ন পরিকল্পনার কথা জানান। এ সময় তিনি বলেন, আমাদের উদ্দেশ্য শুধু স্নাতক তৈরি নয়, শিক্ষার্থীদের আত্মমর্যাদাবান ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। উপাচার্য মহোদয় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে। তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। উপাচার্য মুক্তিযুদ্ধের আদর্শ ও রবীন্দ্র ভাবধারায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। এর আগে দুপুর সাড়ে ১২ টায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নতুন এসি কোস্টার বাস ও সম্প্রসারিত লাইব্রেরী সেবার উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ মে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৪০তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৬ সালের ২৬ জুলাই মহান জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৩টি বিভাগে মোট ১০৫ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৩টি অনুষদে ৫টি বিভাগে স্নাতক কোর্স চলমান আছে।

এমএসএম / জামান

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা