ক্যাটরিনাকে হত্যার হুমকি দেওয়া যুবক গ্রেপ্তার
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে হত্যার হুমকি দিয়েছিলেন মানবিন্দর সিং নামে এক যুবক। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে।
মানবিন্দর সিংয়ের দাবি ক্যাটরিনা কাইফের অন্ধ ভক্ত তিনি। ক্যাটরিনাকে বিয়ে করতেও চান তিনি। সোশ্যাল মিডিয়াতে ক্যাটরিনার সঙ্গে ফটোশপ করা ভিডিও এবং ছবি পোস্ট করতেন তিনি। তবে গত কয়েকদিনে পরিস্থিতি অন্যরকম হলে পুলিশের কাছে অভিযোগ যায়, যার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে। পরে তাকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়।
কিছু দিন আগেই সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয়। যদিও অভিনেতা সে কথা অস্বীকার করেন। তবে তার বাড়ির সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। তার আগে অভিনেত্রী স্বরা ভাস্করও হত্যার হুমকি পেয়েছেন। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার বাড়িতে উড়ো চিঠি রেখে যান। ছাপার অযোগ্য ভাষায় লেখা ছিল সেই চিঠি। আর নাম হিসেবে লেখা ‘দেশ কা নওজাওয়ান’।
এমএসএম / এমএসএম
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা