ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে যৌথ মতবিনিময় সভা


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৭-৭-২০২২ রাত ১০:৩৯
২৬ জুলাই ২০২২ (মঙ্গলবার) রাত ৮:০০ ঘটিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যের সভাকক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে  যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম- এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম,  শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল জনাব হাসিবুল ইসলাম, শাহজাদপুর পৌরসভার মেয়র জনাব মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহিদ মাহমুদ খান এবং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান। 
 
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৩০ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিতব্য 'এ-ইউনিট'-এর গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে শাহজাদপুরে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবাসন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শহরের ট্রাফিক জ্যামসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরেন। এসময় উপস্থিত সকলেই ৩০ জুলাই গুচ্ছ ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে একমত পোষণ করেন।

এমএসএম / এমএসএম

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা